ধূলাগড়ে আগুনে ভস্মীভূত ঝুপড়ি
দি নিউজ লায়ন ; শুক্রবার ভোররাতে আগুনে ভস্মীভূত হয়ে গেল ৬/৭ টি ঝুপড়ি। জানা গেছে শুক্রবার ভোর ৪ টে নাগাদ সাঁকরাইলের ধূলাগড় চৌরাস্তায় রাস্তার পাশে থাকা একটি ঝুপড়িতে আচমকা আগুন লাগে।
ঝুপড়িগুলো দাহ্য পদার্থ দিয়ে তৈরি হওয়ায় নিমেষে পাশের ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলকে। পরে দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে খবর ঝুপড়িগুলোতে সেভাবে জিনিষপত্র না থাকায় বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি। কি কারণে আগুন লাগলো দমকল খতিয়ে দেখছে।

Post a Comment